সংবাদ

রাজনৈতিক বিভেদ ভুলে শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির বরাদ্দ

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

রাজনৈতিক বিভেদ ভুলে শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির বরাদ্দ
আল-হেলাল ইসলামী একাডেমি পরিদর্শনে সংসদ সদস্য। ছবি : সংবাদ

নওগাঁর সাপাহারে রাজনৈতিক বিভেদ ভুলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীর শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নের জন্য বরাদ্দ দিয়ে প্রশংসায় ভাসছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। রোববার (১০ মে) দুপুরে উপজেলার আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ পরিদর্শনকালে তিনি সংস্কার কাজের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম। নির্বাচনী লড়াইয়ে একে অপরের প্রতিপক্ষ হলেও সেই রেষারেষি ভুলে প্রতিদ্বন্দ্বীর পরিচালিত প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে এলেন সংসদ সদস্য।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে যান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সেখানে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য ৩ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কোনো দলীয় বিষয় নয়। এলাকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও স্বার্থ রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়নে যা যা প্রয়োজন, পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।”

সংসদ সদস্যের এই সফরকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা এমপির এই উদারতাকে সাধুবাদ জানান।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরীসহ স্থানীয় নেতা-কর্মীরা।

স্থানীয়রা জানান, রাজনৈতিক সৌজন্য ও জনকল্যাণমূলক এই পদক্ষেপ এলাকায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন উদার মানসিকতা উপজেলার শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

রাজনৈতিক বিভেদ ভুলে শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির বরাদ্দ

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত