সংবাদ

চুনারুঘাটে কর্দমাক্ত সড়কে হাজারো মানুষের ভোগান্তি

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:০৪ এএম

চুনারুঘাটে কর্দমাক্ত সড়কে হাজারো মানুষের ভোগান্তি
কাদার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে স্থানীয়রা। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। মিরাশি নতুন বাজার থেকে আতিকপুর, রাজাকোনা ও নাছিমাবাদ হয়ে গরমছড়ি পর্যন্ত বিস্তৃত এই সড়কটি এখন চলাচলের প্রায় অনুপযোগী। কর্দমাক্ত এই পথে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীসহ হাজারো মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের অভাবে বড় বড় গর্ত আর কাদামাটিতে একাকার হয়ে গেছে। প্রতিদিন এই পথ ব্যবহার করেন হাজারো মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ী। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছায়; সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। এতে করে অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণে চরম বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের।

নাছিমাবাদ এলাকার বাসিন্দা মমিন মিয়া বলেন, ‘সড়কের এই করুণ দশা অনেক দিনের। অথচ এটি ঠিক করার কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। প্রতিদিন আমাদের চরম ভোগান্তি সহ্য করতে হচ্ছে।’ 

আরেক বাসিন্দা শাহজাহান মিয়া জানান, সড়কটি পুরো অঞ্চলের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি এখন স্থানীয়দের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।

এ বিষয়ে চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘কর্দমাক্ত এই সড়কটি সংস্কারের বিষয়ে আমরা অবগত আছি। দ্রুতই এটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

চুনারুঘাটে কর্দমাক্ত সড়কে হাজারো মানুষের ভোগান্তি

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত