সংবাদ

গাইবান্ধায় দুদকের গণশুনানি, কর্মকর্তাদের মুখোমুখি ভুক্তভোগীরা

​প্রতিনিধি, গাইবান্ধা
​প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:৫৬ এএম

গাইবান্ধায় দুদকের গণশুনানি, কর্মকর্তাদের মুখোমুখি ভুক্তভোগীরা
গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে দুদকের গণশুনানি অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংবাদ

গাইবান্ধায় সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ” এই লক্ষ্য নিয়ে দুদক কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মোতাহার হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম। এ ছাড়া দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভুক্তভোগীরা পাসপোর্ট, শিক্ষা, স্বাস্থ্য, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, ভূমি অফিস ও বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দেন।

সমন্বিত জেলা কার্যালয় রংপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গাইবান্ধার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

গাইবান্ধায় দুদকের গণশুনানি, কর্মকর্তাদের মুখোমুখি ভুক্তভোগীরা

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত