ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নগরকান্দা উপজেলা পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার (৮০) মারা গেছেন। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর গ্রামের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
গতকাল বিকেলে বিল গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক মণ্ডলীর সদস্য শাহ্ মো. আকরাম আলী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাজায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, মনিরুজ্জামান সরদার দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করেছেন। তার কাছে রাজনীতির চেয়ে মানুষের কল্যাণের গুরুত্ব ছিল বেশি। অর্থ বা পদের প্রতি তার কোনো মোহ ছিল না।
স্মৃতিচারণ সভায় বক্তব্য দেন মরহুমের ভাই আবদুল কাদের সরদার ও বুলবুল সরদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান, উপজেলা জামায়াতের আমির সোহরাব হোসেন, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন ও দেলোয়ার হোসেন প্রমুখ।
AK/Songbad

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন