ময়মনসিংহের ফুলপুরে গত ৩ দিনে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ বুধবার (২৪ জুন) দিবাগত রাতে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার রাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফুলপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম শাহজাহানের ছোট ভাই শহীদুল্লাহ কায়সার এবং ছনধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা মুসতাক আহমেদ।
এর আগে গত ২ দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেন, রূপসী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঙ্গুর ফকির, ছাত্রলীগ কর্মী রামিম, রাতুল হাসান ও হুমায়ুন কবীর এবং যুবলীগ কর্মী আশরাফুল ইসলাম, টুটুল, সামিউল খান ও সিদ্দিক।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ১১ জনের বিরুদ্ধেই থানায় মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
/

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন