বাস চালকদের চোখের স্বাস্থ্য পরীক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহে ‘ভিশন সেন্টার’ নামে একটি প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নগরীর বড়বাজার এলাকায় জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন ভবনে এই সেন্টারের উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, গুড পিপল ইন্টারন্যাশনাল এবং ওরবিস ইন্টারন্যাশনালের যৌথ সহযোগিতায় এই কেন্দ্রটি চালু করা হয়েছে। এখান থেকে চালকেরা বিনা মূল্যে চক্ষু স্বাস্থ্য সেবা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের সুস্বাস্থ্য, বিশেষ করে চোখের সুস্থতা অত্যন্ত জরুরি। পরিবহন শ্রমিকদের জন্য এই উদ্যোগ ময়মনসিংহের জন্য একটি মাইলফলক। সরকারি ও বেসরকারি খাতের এমন সমন্বিত উদ্যোগ সড়ক দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালকে একটি পর্যবেক্ষণমূলক সুপারিশমালা তৈরির আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে প্রশাসন আরও কার্যকর ভূমিকা নিতে পারে।
ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক প্রফেসর মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের নির্বাহী পরিচালক শরীফুজ্জামান পরাগ, ওরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ এবং ময়মনসিংহ মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
AK/Songbad

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন