নরসিংদীতে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে পেয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী শহরের তরোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পেয়ারা বেগম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত কাশেম ভূঁইয়ার স্ত্রী।
রেলওয়ে পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে পেয়ারা বেগম শিবপুর উপজেলার কামারটেক এলাকায় মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুর ১২টার দিকে নরসিংদী শহরের তরোয়া এলাকায় নেমে রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন