সংবাদ

নরসিংদীতে আতাউর রহমান স্মৃতি সংসদের বৃক্ষরোপণ

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:৫১ পিএম

নরসিংদীতে আতাউর রহমান স্মৃতি সংসদের বৃক্ষরোপণ
নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ কর্মসূচি পালন। ছবি : সংবাদ

‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’ প্রতিপাদ্যে নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আতাউর রহমান ভূঞা স্মৃতি সংসদ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী ঈদগাহ মাঠে বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

চারা রোপণ শেষে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর গোলাম মোস্তাফা মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ড. রিয়াজ হাসান খন্দকার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, প্রয়াত আতাউর রহমান ভূঞার মেয়ে তাহমিনা জাদীদ ডেইজী ও ছেলে আতিকুর রহমান রানা।

সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা আরমান ভূঁইয়া, সহসভাপতি রঞ্জিত কুমার সাহা, নিবারণ রায়, হলধর দাস, শাহ আলম এবং প্রিন্সিপাল নূর সাখাওয়াত হোসেন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে স্মৃতি সংসদের কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কার্যালয়ের আসবাবপত্রসহ যাবতীয় খরচ ব্যক্তিগতভাবে বহন করার ঘোষণা দেন আতিকুর রহমান রানা। বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে নিয়মিত বৃক্ষরোপণ করার আহ্বান জানান।

AK/Songbad

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নরসিংদীতে আতাউর রহমান স্মৃতি সংসদের বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’ প্রতিপাদ্যে নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আতাউর রহমান ভূঞা স্মৃতি সংসদ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী ঈদগাহ মাঠে বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

চারা রোপণ শেষে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর গোলাম মোস্তাফা মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ড. রিয়াজ হাসান খন্দকার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, প্রয়াত আতাউর রহমান ভূঞার মেয়ে তাহমিনা জাদীদ ডেইজী ও ছেলে আতিকুর রহমান রানা।

সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা আরমান ভূঁইয়া, সহসভাপতি রঞ্জিত কুমার সাহা, নিবারণ রায়, হলধর দাস, শাহ আলম এবং প্রিন্সিপাল নূর সাখাওয়াত হোসেন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে স্মৃতি সংসদের কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কার্যালয়ের আসবাবপত্রসহ যাবতীয় খরচ ব্যক্তিগতভাবে বহন করার ঘোষণা দেন আতিকুর রহমান রানা। বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে নিয়মিত বৃক্ষরোপণ করার আহ্বান জানান।

AK/Songbad

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত