সংবাদ

যাদুকাটা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:০৭ পিএম

যাদুকাটা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
তাহিরপুর থানা, সুনামগঞ্জ । ছবি : সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটা থেকে সালেহ আহমদ (৫৫) নামের এক বৃদ্ধের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামসংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত সালেহ আহমদ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইচ চর গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে সপরিবার বসবাস করে আসছিলেন। সেখানে তিনি গৃহস্থালি কাজের পাশাপাশি গবাদিপশু লালন-পালন করতেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (১১ মে) সালেহ আহমদ গরু নিয়ে যাদুকাটা নদীর পাড়ে যান। সন্ধ্যায় গরুগুলো বাড়ি ফিরে এলেও তিনি আর ফেরেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর থানায় বিষয়টি অবগত করা হয়। আজ ভোরে ঘাগড়া দক্ষিণপাড়া এলাকায় যাদুকাটা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সাবেক চেয়ারম্যান তারা মিয়ার ছেলে ইকরাম হোসেন বলেন, “সালেহ আহমদ আমাদের বাড়িতেই থাকতেন। গত সোমবার গরু নিয়ে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। আজ সকালে তার মরদেহ পাওয়ার খবর পাই।”

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা কি না, তা স্পষ্ট হবে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

যাদুকাটা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত