ভূমি সেবাকে সহজ করতে এবং ভূমি অফিসকে দালালমুক্ত করতে প্রশাসন দেশজুড়ে তৎপর রয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দিল আফরোজ। মঙ্গলবার (১২ মে) বিকেলে নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দিল আফরোজ বলেন, ‘সাংবাদিকরা জাতির দর্পণ। দেশ ও জাতির কল্যাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি সবার সহযোগিতায় ভূমি সেবা ও ধনবাড়ী পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাব। এ জন্য সঠিক ও দায়িত্বশীল তথ্য প্রদানের মাধ্যমে সাংবাদিকসহ উপজেলা ও পৌরবাসীর সহযোগিতা কামনা করছি।’
ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের (এনটিভি) সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি রফিকুর ইসলাম স্বপন (দৈনিক গণমুক্তি), সিনিয়র সহসভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু (দৈনিক আমার সংবাদ), এস এম আব্দুর রাজ্জাক (স্বাধীন বাংলা নিউজ), দপ্তর সম্পাদক হাবিবুর রহমান (মানবজমিন), সদস্য পলাশ ইসলাম (মুভি বাংলা), সোহাগ হোসেন, আমির আলী ও জাকির হোসেন প্রমুখ।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন