ঠাকুরগাঁও শহরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের ৫০টি উত্তরপত্র খোলা মাঠ থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারের পাশ থেকে এসব খাতা উদ্ধার করে পুলিশ। গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার খাতা এভাবে অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় খোদ পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় কয়েকজন যুবক শহীদ মিনার এলাকায় একটি কাগজের বান্ডিল পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তারা কাছে গিয়ে দেখেন, সেটি এসএসসি পরীক্ষার উত্তরপত্রের বান্ডিল। খবরটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তরপত্রগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
এর আগে গত ৯ মে একই এলাকায় অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি উত্তরপত্র পড়ে থাকতে দেখা গিয়েছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও একই ধরনের ঘটনায় অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, "পরীক্ষার খাতা যদি এভাবে বাইরে পড়ে থাকে, তবে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। এটি চরম দায়িত্বজ্ঞানহীনতা।"
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ৫০টি উত্তরপত্র উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরদার মোস্তফা শাহীন বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কার দায়িত্বে থাকা অবস্থায়
খাতাগুলো বাইরে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন