লালমনিরহাট সদর উপজেলায় বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ লিখন মিয়া (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে তিস্তা টোল প্লাজা এলাকায় একটি পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। জব্দ করা এই ডলারের বাংলাদেশি বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
আটক লিখন মিয়া কুড়িগ্রাম সদর উপজেলার ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।
পুলিশ জানায়, তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার আচরণ সন্দেহজনক মনে হলে দেহ তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার করা হয়। জব্দ করা মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। মোট ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার উদ্ধার করেছে পুলিশ।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাদ ইসলাম জানান, উদ্ধার করা বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। আটক যুবক এসব ডলার কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন