সংবাদ

পোরশায় ভটভোটি চাপায় আদিবাসী নেতা নিহত

প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:১১ পিএম

পোরশায় ভটভোটি চাপায় আদিবাসী নেতা নিহত
পোরশা থানা। ছবি : সংবাদ

নওগাঁর পোরশায় ভটভোটির চাপায় শ্রী রামলাল কেরকাটা (৪৩) নামের এক আদিবাসী নেতা নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার ছাওড় বরেন্দ্র উচ্চবিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রামলাল কেরকাটা উপজেলার কাঠপুকুরিয়া গ্রামের মৃত শ্রী রূপচানের ছেলে। তিনি ওই এলাকায় আদিবাসী সম্প্রদায়ের নেতা হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় রামলাল কেরকাটা নওগাঁ সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পোরশা উপজেলার ছাওড় বরেন্দ্র উচ্চবিদ্যালয় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি বড় ভটভোটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে ভটভোটির চাকায় পিষ্ট হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘাতক ভটভোটিটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পোরশায় ভটভোটি চাপায় আদিবাসী নেতা নিহত

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় ভটভোটির চাপায় শ্রী রামলাল কেরকাটা (৪৩) নামের এক আদিবাসী নেতা নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার ছাওড় বরেন্দ্র উচ্চবিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রামলাল কেরকাটা উপজেলার কাঠপুকুরিয়া গ্রামের মৃত শ্রী রূপচানের ছেলে। তিনি ওই এলাকায় আদিবাসী সম্প্রদায়ের নেতা হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় রামলাল কেরকাটা নওগাঁ সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পোরশা উপজেলার ছাওড় বরেন্দ্র উচ্চবিদ্যালয় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি বড় ভটভোটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে ভটভোটির চাকায় পিষ্ট হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘাতক ভটভোটিটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত