সংবাদ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ
কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে কাঁঠালের চারা বিতরণ। ছবি : সংবাদ

কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং মধ্য কুমরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রিন ইকো ফাউন্ডেশনের উদ্যোগে এই চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে একটি করে কাঁঠাল চারা এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক পত্র তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী, রিনিউ নাও-এর সভাপতি রায়হান আহমেদ এবং গ্রিন ইকো ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক মো. তামাল হোসেন।

চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কলেজ শিক্ষার্থী আয়েশা খাতুন বলে, ‘আমি এখন থেকে নিয়মিত বিভিন্ন ধরনের গাছ রোপণ করব। এতে আমাদের পরিবেশ ভালো থাকবে। সবারই উচিত বেশি করে গাছ লাগানো।’

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারলে ভবিষ্যতে পরিবেশ সুরক্ষার কাজ আরও সহজ হবে।

গ্রিন ইকো ফাউন্ডেশনের নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী বলেন, কুড়িগ্রাম একটি নদীবেষ্টিত ও দুর্যোগপ্রবণ অঞ্চল। এখানে বন্যা ও খরা—দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগই দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টিকে থাকা এখানকার মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতেই আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। টেকসই ভবিষ্যৎ গড়তে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত