সংবাদ

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নজরদারি

প্রতিনিধি,  কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:০৭ পিএম

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নজরদারি
কুড়িগ্রাম সীমান্তে বিজিবি সদস্যদের নিয়মিত টহল। ছবি : সংবাদ

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ১৯৮ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এসব তথ্য জানান।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ব্যাটালিয়নের অধীন প্রতিটি সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন টহল চলছে। এছাড়া সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নজরদারি করা হচ্ছে। যেকোনো সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি বিজিবি সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নজরদারি

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ১৯৮ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এসব তথ্য জানান।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ব্যাটালিয়নের অধীন প্রতিটি সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন টহল চলছে। এছাড়া সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নজরদারি করা হচ্ছে। যেকোনো সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি বিজিবি সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত