সংবাদ

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০১:০৩ পিএম

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , সাটুরিয়া, মানিকগঞ্জ। ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ইঞ্জিনচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রুপা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাটুরিয়া বড় ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুপা স্থানীয় একটি মাদরাসার শিক্ষক ছিলেন।

নিহত রুপা সাটুরিয়া ইউনিয়নের চামুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী সৌদি আরব প্রবাসী। রুপা বাবার বাড়িতে থেকে হান্দুলিয়া ক্যাডেট মাদরাসায় শিক্ষকতা করতেন। তার দেড় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে রুপা তার সন্তানের জন্য ওষুধ এবং বাবা-মায়ের জন্য কেনাকাটা করে ইঞ্জিনচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি সাটুরিয়া বড় ব্রিজের ঢাল দিয়ে নামার সময় অসাবধানতাবশত রুপার গলার ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কেনাকাটা শেষে হাসিমুখে বাড়ি ফেরার পথে এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মায়ের জন্য দেড় বছর বয়সী শিশুটির কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়ায় ইঞ্জিনচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রুপা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাটুরিয়া বড় ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুপা স্থানীয় একটি মাদরাসার শিক্ষক ছিলেন।

নিহত রুপা সাটুরিয়া ইউনিয়নের চামুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী সৌদি আরব প্রবাসী। রুপা বাবার বাড়িতে থেকে হান্দুলিয়া ক্যাডেট মাদরাসায় শিক্ষকতা করতেন। তার দেড় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে রুপা তার সন্তানের জন্য ওষুধ এবং বাবা-মায়ের জন্য কেনাকাটা করে ইঞ্জিনচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি সাটুরিয়া বড় ব্রিজের ঢাল দিয়ে নামার সময় অসাবধানতাবশত রুপার গলার ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কেনাকাটা শেষে হাসিমুখে বাড়ি ফেরার পথে এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মায়ের জন্য দেড় বছর বয়সী শিশুটির কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত