সংবাদ

ওরা যত কথা বলবে, আমাদের ততই অনুপ্রেরণা মিলবে

জাপানের মন্তব্যে বিচলিত নয় ব্রাজিল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম

জাপানের মন্তব্যে বিচলিত নয় ব্রাজিল

বিশ্বকাপের শেষ ৩২-এ জাপানের মুখোমুখি হওয়ার আগে দুই দলের কথার লড়াই আলোচনায় এসেছে। জাপানের স্ট্রাইকার কেন্টো শিওগাই ব্রাজিলকে নিয়ে মন্তব্য করার পর পাল্টা জবাবে ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস বলেছেন, প্রতিপক্ষের এমন কথাবার্তা তাদের আরও অনুপ্রাণিত করবে।

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরের কথার লড়াইয়ে। জাপানের স্ট্রাইকার কেন্টো শিওগাই ব্রাজিলের বর্তমান শক্তি নিয়ে প্রশ্ন তোলার পর সংযত কিন্তু দৃঢ় জবাব দিয়েছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারের বিশ্বকাপ শুরু করেছিল মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় সেলেসাওরা।

এমন একটি দলের বিপক্ষে ম্যাচের আগে কাইডো নিউজকে দেওয়া সাক্ষাকারে কেন্টো শিওগাই বলেন, "ব্রাজিল একসময় ফুটবলের পরাশক্তি ছিল। কিন্তু এখন আর্জেন্টিনা ও ফ্রান্সকে আমি বেশি শক্তিশালী মনে করি। ব্রাজিলের নাম আগের মতো অতটা শোনা যায় না।"

শিওগাইয়ের এই মন্তব্য নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস প্রতিপক্ষকে আক্রমণ না করে শান্তভাবেই নিজের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, "আমাদের দলকে অনুপ্রাণিত করার জন্য ওরা যত বেশি কথা বলবে, ততই ভালো। আমরা প্রায় এক মাস ধরে এখানে আছি। অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এ ধরনের কথাবার্তা আমরা প্রতিপক্ষের জন্যই ছেড়ে দিচ্ছি-আমাদের অনুপ্রাণিত করতে ওরা যত ইচ্ছা কথা বলতে থাকুক।"

এরপর ব্রাজিল অধিনায়ক আরও বলেন, "এটা হয়তো তাদের কিছুটা অহংকার। তবে ব্রাজিল এখনো দুর্দান্ত দল। আগামীকাল আমাদের স্রেফ নিজেদের আসল শক্তি মাঠে ফুটিয়ে তুলতে হবে। এ ধরনের কথাবার্তা ওদের ওখানেই থাক, আগামীকালের ম্যাচে এটা আমাদের বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে যেন আমরা প্রতিটি বলের জন্য লড়াই করতে পারি এবং নিজেদের যোগ্যতায় ম্যাচটি জিতে নিতে পারি।"

জাপানি স্ট্রাইকারের মন্তব্য নিয়ে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির কাছেও জানতে চাওয়া হয়। তবে তিনি এ বিষয়ে কোনো বিতর্কে জড়াতে চাননি। সংবাদ সম্মেলনে আনচেলত্তি স্পষ্ট করে জানান, তিনি এমন ‘মাইন্ড গেম’-এর অংশ হতে আগ্রহী নন।

অন্যদিকে, গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও সুইডেনের বিপক্ষে ড্র করে এবং তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে জাপান।

সবকিছু মিলিয়ে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিতব্য ব্রাজিল-জাপান ম্যাচটি মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রেও রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

জাপানের মন্তব্যে বিচলিত নয় ব্রাজিল

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত