গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আগামী বাজেটে বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হচ্ছে। এটি প্রধানমন্ত্রীর একটি বড় প্রতিশ্রুতি। তিনি আরও বলেন, শতবর্ষী প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উন্নয়নে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভিক্টোরিয়া কলেজের আবাসন ও পরিবহন সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘১৯৯৩ সালে বেগম খালেদা জিয়া এই কলেজে একটি বাস উপহার দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে আমি চেষ্টা করব এখানে আরও অন্তত দুটি বাস দেওয়ার। সরকারিভাবে সম্ভব না হলে আমার বাবার নামে প্রতিষ্ঠিত ‘একেএম আবু তাহের ফাউন্ডেশন’ থেকে একটি বাসের ব্যবস্থা করে দেব।’ এ সময় তিনি বিগত সময়ে কলেজের জিয়া অডিটোরিয়ামের নাম মুছে ফেলার সমালোচনা করেন।
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন বলেন, প্রধানমন্ত্রী কুমিল্লার ওপর দিয়ে চাঁদপুর যাবেন। যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় একটি পথসভায় অংশ নেবেন তিনি। এরপর চাঁদপুরের হাজিগঞ্জ ও সদরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে জনসভায় যোগ দেবেন।
কুমিল্লার উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, কুমিল্লার উন্নয়নে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুমিল্লা মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ৫০০ শয্যার হাসপাতাল করেছেন। বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আমরা আশাবাদী। আমরা অচিরেই কুমিল্লাকে বিভাগ হিসেবে দেখতে চাই। এ ছাড়া এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি আমাদের রয়েছে।’
মন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের তিন মাস সময়ের মধ্যে ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ পাস হয়েছে এবং কুমিল্লা ওয়াসা প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। এসব সংস্থা পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করলে পরিকল্পিত মেট্রোপলিটন এলাকা গড়ে তোলা সম্ভব হবে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান আমির এবং দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন