বিশ্ব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার দেখা যাবে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। নাটকটির পঞ্চম সিজনের ত্রয়োদশ পর্বে দর্শকদের জন্য থাকছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে জমজমাট দ্বৈরথ।
বিষয়টি নিশ্চিত
করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি।
তিনি তার পোস্টে লেখেন, “আর্জেন্টিনা বনাম ব্রাজিল। ব্যাচেলর পয়েন্ট সিজন ৫, পর্ব ১৩।
ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার ব্যাচেলর পয়েন্টে।”
শুধু নতুন পর্ব
প্রচারই নয়, দর্শকদের জন্য বিশেষ আয়োজনের ঘোষণাও দিয়েছেন নির্মাতা। তিনি জানান, অনলাইন
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইড়হমড়-এ আগাম বুকিং করলে ১০০ জন দর্শক জনপ্রিয় চরিত্র
কাবিলা, নেহালসহ অন্যান্যদের নিয়ে আয়োজিত বিশেষ একটি খেলা সরাসরি দেখার সুযোগ পাবেন।
ঘোষণার পর থেকেই
সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনা
ও ব্রাজিল সমর্থকদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে নতুন এই পর্ব নিয়ে
তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর
জনপ্রিয় চরিত্র কাবিলা, নেহালসহ অন্যান্যদের উপস্থিতিতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের
এই মজার দ্বন্দ্ব কীভাবে উপস্থাপন করা হবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন