সংবাদ

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:১৯ পিএম

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি এই অঞ্চলের সর্বস্তরের জনগণের দাবি হয়ে থাকে, তবে তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে।” একই সঙ্গে কুমিল্লায় একটি আধুনিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

উক্ত পথসভায় স্থানীয় জনপ্রতিনিধিরা কুমিল্লার দীর্ঘদিনের তিনটি প্রধান দাবি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। এর মধ্যে অন্যতম ছিল কুমিল্লাকে দেশের একটি নতুন বিভাগ হিসেবে ঘোষণা করা এবং এখানে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।

জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের এই জোরালো দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দিয়ে বিভাগ ঘোষণা ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে তাঁর সরকারের দৃঢ় সদিচ্ছার কথা জানান।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তাঁর সরকারের নেওয়া নানা উন্নয়ন ও জনকল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, “বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে এরই মধ্যে ব্যাপকভাবে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী দেওয়ার কাজ শুরু হয়েছে। বিএনপি কখনো ফাঁকা বুলি ছাড়ে না; আমরা যে ওয়াদা দিই, ক্ষমতায় এসে তা ধাপে ধাপে পূরণ করি।”

বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সবাই যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সে জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে এবং তা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, জনগণই এই দেশের প্রকৃত মালিক; আর দেশের মালিক যখন নিজের দায়িত্ব বুঝে নেয়, তখনই দেশ দ্রুত এগিয়ে যায়।”

বরুড়ার এই পথসভায় কুমিল্লা ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পর পুরো সভাস্থলে উপস্থিত জনতার মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত