সংবাদ

অন্তর্বর্তী সরকারসহ সব সময়ের দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:২৭ পিএম

অন্তর্বর্তী সরকারসহ সব সময়ের দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগসহ অতীত ও বর্তমানের যেকোনো সময়ের অনিয়ম ও দুর্নীতির সমানভাবে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই, তাই যে কোনো সময় এর তদন্ত করা সম্ভব।

আজ মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন: "দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি স্বাধীন প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা, বিগত আওয়ামী লীগ সরকারের কেউ অথবা বর্তমান সরকারের কারো বিরুদ্ধেই যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে, তবে দুদকের উচিত স্বাধীনভাবে তার তদন্ত করা। সরকার চায় দুর্নীতিবিরোধী তদন্তের ক্ষেত্রে কোনো বৈষম্য না থাকুক।"

ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন ডা. জাহেদ উর রহমান।  তিনি স্পষ্ট করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত আওয়ামী লীগ অন্য কোনো নামেও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। নিষেধাজ্ঞা বলবৎ থাকা পর্যন্ত তাদের সব ধরনের দলীয় কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ থাকবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। কিছু গণমাধ্যম এই নির্দেশনা মানছে না উল্লেখ করে তিনি বলেন, "গণমাধ্যমগুলোর কাছে প্রত্যাশা থাকবে, তারা আইন ও রীতিনীতি মেনে চলবেন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির হালনাগাদ তথ্য তুলে ধরেন। তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশ-ইন প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে। দেশের সীমান্ত অখণ্ডতা বজায় রাখতে সরকার ও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

অন্তর্বর্তী সরকারসহ সব সময়ের দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত