সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় বলেই শূন্য রানে মাহমুদুল হাসান জয় বিদায় নেওয়ার পর দলীয় ৪৪ রানে ২৬ রান করে আউট হন নবাগত তানজিদ হাসান তামিম।
এরপর
মুমিনুল হক ২২ ও
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯ রান করে
সাজঘরে ফিরলে দলের হাল ধরার
চেষ্টা করেন লিটন দাস।
কিন্তু অপর প্রান্তে মুশফিকুর
রহিম ২৩ ও মেহেদী
হাসান মিরাজ মাত্র ৪ রান করে
দ্রুত বিদায় নিলে ১৭৬ রানেই
৭ উইকেট হারিয়ে চরম সংকটে পড়ে
স্বাগতিক দল।
একেবারে
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তাইজুল ইসলামের সঙ্গে মূল্যবান ৬০ রানের জুটি
গড়েন লিটন। তাইজুল ১৬ রান এবং
তাসকিন আহমেদ ৭ রান করে
খুররাম শাহজাদের শিকার হলে ২১৪ রানে
৮ উইকেট হারায় বাংলাদেশ। এক প্রান্তে উইকেট
পতনের মিছিল চললেও খুররাম শাহজাদকে চার মেরে টেস্ট
ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে
নেন লিটন।
পাকিস্তানের
বিপক্ষে এটি তার টানা
দ্বিতীয় শতক, যার মধ্যে
১৩টি চার ও একটি
ছক্কার মার ছিল। লিটনের
এই দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে শেষ
পর্যন্ত ৮ উইকেটে ২৪৭
রান তুলে মাঠ ছাড়ে
বাংলাদেশ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন