সংবাদ

ব্রাজিলের হলুদ-সবুজে রাঙানো টিএসসি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৫৪ পিএম

ব্রাজিলের হলুদ-সবুজে রাঙানো টিএসসি
হাজারো দর্শকে যেন এক টুকরো ব্রাজিল।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জয়ে মাতোয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ৩–০ গোলে জয় তুলে নেওয়ার পর রাজধানীতে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

শনিবার (২০ জুন) রাতে টিএসসি ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে জড়ো হন হাজার হাজার ফুটবলপ্রেমী। গ্যালারি সাজানো হয় ব্রাজিলের হলুদ-সবুজ পতাকায়। 

ম্যাচের প্রতিটি গোলে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। কেউ মুখে লাল-সবুজ রঙ মেখে, কেউ ব্রাজিলের জার্সি পরে দলকে সমর্থন জানান।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিল আধিপত্য বিস্তার করে। মাতেউস কুনিয়া জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে জয় নিশ্চিত করে। হাইতি কোনো গোল করতে পারেনি।

গত ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে হতাশ হয়েছিল ব্রাজিল। সেই হতাশা ঘুচিয়ে এবার জয় পেয়ে নকআউটের পথে এগিয়ে গেছে দলটি।

খেলা দেখতে আসা ব্যবসায়ী ফারহান ফারুক নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রিয় দলের খেলা দেখতে আজ নারায়ণগঞ্জ থেকে এখানে এসেছি। সবার সঙ্গে জয়ের আনন্দ ভাগাভাগি করতে। প্রথম ম্যাচে দল ড্র করেছিল ঠিকই, কিন্তু আজ যেভাবে খেলছে, আমার বিশ্বাস ব্রাজিল ৪-০ ব্যবধানে জিতবে।’

টিএসসিতে জড়ো হওয়া সমর্থকদের একজন বলেন, ‘ব্রাজিলের জয়ে আমরা উচ্ছ্বসিত। আমাদের প্রিয় দল ফিরে পেয়েছে নিজের ছন্দ। সামনের ম্যাচগুলোও জিতে ট্রফি তুলতে হবে।’

মাতোয়ারা

আরেক সমর্থক বলেন, ‘ব্রাজিলের এই জয় আমাদের উৎসবের আমেজ দিয়েছে। টিএসসিতে এত মানুষ একসঙ্গে ম্যাচ দেখার আনন্দ অন্যরকম।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের অনেক চাকরিজীবী ও সাধারণ মানুষও সব ব্যস্ততা ফেলে সাতসকালে ছুটে আসেন ঢাবির এই ফুটবল তীর্থে। তাদেরই একজন রানা হাসান। নিজের কর্মব্যস্ততা একপাশে রেখে খেলা দেখতে আসার কারণ জানিয়ে তিনি বলেন, ‘সব কাজ বাদ দিয়ে খেলা দেখতে এসেছি। আমরা ফাইনাল খেলব এটাই আমার বিশ্বাস।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

ব্রাজিলের হলুদ-সবুজে রাঙানো টিএসসি

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত