সংবাদ

জাপানের গোলবন্যায় বিশ্বকাপ থেকে বিদায় তিউনিশিয়ার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:২৪ পিএম

জাপানের গোলবন্যায় বিশ্বকাপ থেকে বিদায় তিউনিশিয়ার

২০২৬ বিশ্বকাপে তিউনিসিয়ার স্বপ্নভঙ্গ হলো বড় ব্যবধানে হারের চরম তিক্ততার মধ্য দিয়ে। গ্রুপ ‘এফ’-এর ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফ্রিকার এই দলটি। অন্যদিকে এই বড় জয়ে আসরের শেষ ৩২-এর পথে শক্ত পদক্ষেপ রাখল এশিয়ার পরাশক্তি জাপান।

মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়ার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জাপান। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই দাইচি কামাদার দারুণ এক গোলে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা। শুরুর ধাক্কা সামলে তিউনিসিয়া যখন গুছিয়ে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাপানি ফরোয়ার্ড আয়াসে উয়েদা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় জাপান।

বিরতির পরও আক্রমণের ধার বিন্দুমাত্র কমায়নি জাপান। ম্যাচের ৬৯তম মিনিটে জুনিয়া ইতো দলের পক্ষে তৃতীয় গোলটি করলে তিউনিশিয়ার ম্যাচে ফেরার সব আশা কার্যত শেষ হয়ে যায়। এরপর ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন উয়েদা। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচেই টানা বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তিউনিসিয়াকে। এর আগের ম্যাচে তারা সুইডেনের কাছেও বড় ব্যবধানে হেরেছিল। অন্যদিকে, এই দুর্দান্ত জয়ের পর দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ ওঠার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে চলে গেল জাপান।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

জাপানের গোলবন্যায় বিশ্বকাপ থেকে বিদায় তিউনিশিয়ার

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপে তিউনিসিয়ার স্বপ্নভঙ্গ হলো বড় ব্যবধানে হারের চরম তিক্ততার মধ্য দিয়ে। গ্রুপ ‘এফ’-এর ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফ্রিকার এই দলটি। অন্যদিকে এই বড় জয়ে আসরের শেষ ৩২-এর পথে শক্ত পদক্ষেপ রাখল এশিয়ার পরাশক্তি জাপান।

মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়ার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জাপান। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই দাইচি কামাদার দারুণ এক গোলে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা। শুরুর ধাক্কা সামলে তিউনিসিয়া যখন গুছিয়ে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাপানি ফরোয়ার্ড আয়াসে উয়েদা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় জাপান।

বিরতির পরও আক্রমণের ধার বিন্দুমাত্র কমায়নি জাপান। ম্যাচের ৬৯তম মিনিটে জুনিয়া ইতো দলের পক্ষে তৃতীয় গোলটি করলে তিউনিশিয়ার ম্যাচে ফেরার সব আশা কার্যত শেষ হয়ে যায়। এরপর ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন উয়েদা। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচেই টানা বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তিউনিসিয়াকে। এর আগের ম্যাচে তারা সুইডেনের কাছেও বড় ব্যবধানে হেরেছিল। অন্যদিকে, এই দুর্দান্ত জয়ের পর দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ ওঠার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে চলে গেল জাপান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত