সংবাদ

পাতাগোনিয়ায় ২৬ মিটার উঁচু মেসি!

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম

পাতাগোনিয়ায় ২৬ মিটার উঁচু মেসি!
২৬ মিটার উঁচু এই মেসি যেন বলছে- আমি আসল মেসির চেয়েও বড়!

পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল জাদুকরকে নিয়ে বানানো হলো পৃথিবীর অন্যতম বড় ভাস্কর্য। প্যাটাগোনিয়া অঞ্চলের কাট্রাল কো শহরে উন্মোচিত হলো লিওনেল মেসির ২৬ মিটার উঁচু বিশাল এক প্রতিকৃতি। যার ওজন ৭০ টন!

যখন ফুটবল বিশ্বকাপের মাতম চলছে, আর আলজেরিয়া ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা, তখন এই ভাস্কর্যটি যেন ফুটবলপ্রেমীদের জন্য এক স্বর্গীয় উপহার।

জাতীয় মহাসড়ক ২২ এবং ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে বসে থাকা মেসির এই বিশাল মূর্তিটি বসে থাকা অবস্থায় তৈরি করা হয়েছে- যেন তিনি বিশ্বকাপ ট্রফির দিকে তাকিয়ে আছেন।

এর ভেতরের অংশ তৈরি হয়েছে ইস্পাত দিয়ে, বাইরে তিন স্তরের কংক্রিটের আবরণ। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত এই দৈত্যের বুকে জ্বলজ্বল করছে তিনটি সোনালি তারা- যেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গৌরবগাথা। সামনে রাখা হয়েছে বিশ্বকাপ ট্রফির আদলে একটি অংশ, যা এই ভাস্কর্যকে আরও জীবন্ত করেছে।

ভাস্কর্যটি নির্মাণ করেছেন অ্যালদো বেরোইসা নামে এক শিল্পী। কাট্রাল কো শহরের স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের সঙ্গে এক বছর ধরে কাজ করেছেন তিনি। উদ্বোধনের আগের রাত পর্যন্ত তারা শেষ মুহূর্তের খুঁটিনাটি কাজ করেছেন। মেসির স্বভাবসুলভ ভঙ্গি যেন ফুটে উঠেছে পুরোপুরি।

মজার ব্যাপার হলো, শুরুতে মেসির প্রকৃত উচ্চতা অনুযায়ী ১.৭২ মিটার একটি ভাস্কর্য তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল ভাস্করকে। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২৬ মিটার উঁচু এই বিশাল মূর্তি বানানোর প্রস্তাব দেন। তার সেই কল্পনা আজ বাস্তবে রূপ পেয়েছে।

এর আগে গত বছর কলকাতায় মেসির ২১ মিটার উঁচু একটি ভাস্কর্য তৈরি করা হয়েছিল। কিন্তু প্রবল বাতাসে কাঠামোটির স্থিতিশীলতা নিয়ে অভিযোগ ওঠার পর কর্তৃপক্ষ তা সরিয়ে ফেলে। সেই ভাস্কর্যের চেয়েও বড় এই ভাস্কর্যটি যেন মেসি ভক্তদের জন্য এক নতুন মাইলফলক।

ফুটবলের জাদুকরের এই বিশাল মূর্তি দেখতে এখন পর্যটকদের ভিড় জমবে পাতাগোনিয়ায়। আর্জেন্টিনার জাতীয় গর্ব লিওনেল মেসি- যিনি বিশ্বকাপ জয় করেছেন, রেকর্ড গড়েছেন, এখন তিনি পাথর আর ইস্পাতে বন্দি হয়ে রয়েছেন প্যাটাগোনিয়ার বুকে। সত্যিই, ২৬ মিটার উঁচু এই মেসি যেন বলছে- আমি আসল মেসির চেয়েও বড়!

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

পাতাগোনিয়ায় ২৬ মিটার উঁচু মেসি!

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত