সংবাদ

ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু, পানির নিচেও হাতে হাত

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:৩২ পিএম

ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু, পানির নিচেও হাতে হাত
ছবি : সংবাদ

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলো- সিফাউল করিম ওরফে সিফাত (১৮) ও সোহায়েব করিম ওরফে স্বচ্ছ (১৩)। সিফাত একাদশ শ্রেণি ও স্বচ্ছ নবম শ্রেণির ছাত্র ছিল। তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী। তাদের বাবা রেজাউল করিম স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ছুটির দিন হওয়ায় দুই ভাই তিস্তার চরে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে তারা নদীর তীরে থাকা একটি ডিঙি নৌকায় ওঠে। এ সময় নৌকার দোলায় ছোট ভাই স্বচ্ছ হঠাৎ পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই সিফাত তাৎক্ষণিক নদীতে ঝাঁপ দেয়। কিন্তু নদীর নিচে থাকা গভীর গর্তে তলিয়ে গিয়ে দুজনেরই মৃত্যু হয়।

উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা রুবেল ইসলাম বলেন, ‘নদীর বাঁধ রক্ষার কাজের জন্য পাউবো এখান থেকে বালু তুলেছিল, ফলে সেখানে বিশাল গর্ত তৈরি হয়েছে। আমি পানির নিচে গিয়ে দেখি, বড় ভাই তার ছোট ভাইয়ের হাত শক্ত করে ধরে আছে। শেষ মুহূর্ত পর্যন্ত সে ভাইকে ছাড়েনি।’

রাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ডাবলু অধিকারী বলেন, ছেলে দুটি অত্যন্ত মেধাবী ছিল। তাদের বাবা গতকালই পায়ের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন, মা-ও সেখানেই ছিলেন। বাড়িতে অভিভাবক না থাকার সুযোগে তারা নদীতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পানিতে ডুবেই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু, পানির নিচেও হাতে হাত

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত