সংবাদ

ফেইসবুকে আলোচনার মধ্যে মৌলভীবাজারের এসপিকে প্রত্যাহার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:৫০ পিএম

ফেইসবুকে আলোচনার মধ্যে মৌলভীবাজারের এসপিকে প্রত্যাহার

ফেসবুকে আলোচনা ওঠার পর এবার প্রত্যাহার করা হয়েছে মৌলভীবাজারের পুলিশ সুপার রিয়াজুল ইসলামকে। মাত্র ১০ দিন আগেই তাকে সেখানে বদলি করা হয়েছিল।

গত মে ১২ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছিল। ওই পদায়নের পর স্যোশাল মিডিয়ায় আলোচনা ওঠার পর পর্যন্ত তিনজনকে প্রত্যাহার করা হল। মৌলভীবাজারের আগে পঞ্চগড় ফেনীর পুলিশ সুপারকেও একইভাবে সরানো হয়।

ফেইসবুকে পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে পদায়িত মিজানুর রহমানেরঅতীত দুর্নীতিনিয়ে আলোচনা উঠেছিল। আর ফেনীর এসপি হিসেবে পদায়িত মাহবুব আলম খানের বিরুদ্ধে জুলাইয়ের দুটি হত্যা মামলা রয়েছে, সেই বিষয়টি ফেইসবুকে ছড়ায়।

সর্বশেষ গত দুদিন আগে আলোচনা তৈরি হয় মৌলভীবাজারের পুলিশ সুপারকে নিয়ে। তিনি ঘুষ দিয়ে এসপি হিসেবে পদায়ন নিয়ে আর ঘুষের টাকা পরিশোধ করছিলেন না বলে আলোচনা চলছিল। এর মাঝেই শুক্রবার সরকারি ছুটির দিনে তাকে প্রত্যাহারের আদেশ বের হয় পুলিশ সদর দপ্তর থেকে। আদেশে তাকে শুক্রবার রাতেই পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে শনিবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ‘আপনি মৌলভীবাজার জেলার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ১৬ মে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করবেন।আদেশে তাকে এমন ত্বরিত প্রত্যাহারের কোনো কারণ বলা হয়নি। বিষয়ে কথা বলার জন্য এসপি রিয়াজুলের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

ফেইসবুকে আলোচনার মধ্যে মৌলভীবাজারের এসপিকে প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ফেসবুকে আলোচনা ওঠার পর এবার প্রত্যাহার করা হয়েছে মৌলভীবাজারের পুলিশ সুপার রিয়াজুল ইসলামকে। মাত্র ১০ দিন আগেই তাকে সেখানে বদলি করা হয়েছিল।

গত মে ১২ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছিল। ওই পদায়নের পর স্যোশাল মিডিয়ায় আলোচনা ওঠার পর পর্যন্ত তিনজনকে প্রত্যাহার করা হল। মৌলভীবাজারের আগে পঞ্চগড় ফেনীর পুলিশ সুপারকেও একইভাবে সরানো হয়।

ফেইসবুকে পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে পদায়িত মিজানুর রহমানেরঅতীত দুর্নীতিনিয়ে আলোচনা উঠেছিল। আর ফেনীর এসপি হিসেবে পদায়িত মাহবুব আলম খানের বিরুদ্ধে জুলাইয়ের দুটি হত্যা মামলা রয়েছে, সেই বিষয়টি ফেইসবুকে ছড়ায়।

সর্বশেষ গত দুদিন আগে আলোচনা তৈরি হয় মৌলভীবাজারের পুলিশ সুপারকে নিয়ে। তিনি ঘুষ দিয়ে এসপি হিসেবে পদায়ন নিয়ে আর ঘুষের টাকা পরিশোধ করছিলেন না বলে আলোচনা চলছিল। এর মাঝেই শুক্রবার সরকারি ছুটির দিনে তাকে প্রত্যাহারের আদেশ বের হয় পুলিশ সদর দপ্তর থেকে। আদেশে তাকে শুক্রবার রাতেই পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে শনিবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ‘আপনি মৌলভীবাজার জেলার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ১৬ মে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করবেন।আদেশে তাকে এমন ত্বরিত প্রত্যাহারের কোনো কারণ বলা হয়নি। বিষয়ে কথা বলার জন্য এসপি রিয়াজুলের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত