সংবাদ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ জনকে বহিষ্কার করল জামায়াত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:৩৮ এএম

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ জনকে বহিষ্কার করল জামায়াত

রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার (২৪ জুন) এই সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বহিষ্কৃতরা হলেন: শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া এই 'অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক' ঘটনার পর জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। এর পাশাপাশি দলের কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে এবং দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।
​দলটি আরও জানিয়েছে, এই অনভিপ্রেত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিকভাবে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনে দোষীদের বিরুদ্ধে সরাসরি এই শাস্তিমূলক ও চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ জনকে বহিষ্কার করল জামায়াত

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার (২৪ জুন) এই সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বহিষ্কৃতরা হলেন: শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া এই 'অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক' ঘটনার পর জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। এর পাশাপাশি দলের কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে এবং দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।
​দলটি আরও জানিয়েছে, এই অনভিপ্রেত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিকভাবে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনে দোষীদের বিরুদ্ধে সরাসরি এই শাস্তিমূলক ও চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত