সংবাদ

ঢাকায় নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

ঢাকায় নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

রাজধানীর অলিগলিতে চলছে পুলিশের কড়া নজরদারি। টানা অভিযানে বিচ্ছিন্নভাবে আবারও সক্রিয় হয়ে ওঠা নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর ১৮টি থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

যে থানাগুলোতে অভিযান চালানো হয়েছে, তার মধ্যে রমনা থানায় গ্রেপ্তার হয়েছে দুইজন। শাহবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, বংশাল, সূত্রাপুর, সবুজবাগ, কদমতলী, পল্লবী, কাফরুল, উত্তরা পশ্চিম, বিমানবন্দর ও তুরাগ থানায় একজন করে নেতাকর্মীকে আটক করা হয়েছে। 

অন্যদিকে তেজগাঁও, শিল্পাঞ্চল, ভাটারা থানায় দুজন করে এবং মিরপুর ও দারুসসালাম থানায় গ্রেপ্তার হয়েছে তিনজন করে।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ এ দলের নেতাকর্মীরা মাঝে মাঝে ছোট পরিসরে জমায়েত ও প্রচার চালানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

ঢাকায় নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

রাজধানীর অলিগলিতে চলছে পুলিশের কড়া নজরদারি। টানা অভিযানে বিচ্ছিন্নভাবে আবারও সক্রিয় হয়ে ওঠা নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর ১৮টি থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

যে থানাগুলোতে অভিযান চালানো হয়েছে, তার মধ্যে রমনা থানায় গ্রেপ্তার হয়েছে দুইজন। শাহবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, বংশাল, সূত্রাপুর, সবুজবাগ, কদমতলী, পল্লবী, কাফরুল, উত্তরা পশ্চিম, বিমানবন্দর ও তুরাগ থানায় একজন করে নেতাকর্মীকে আটক করা হয়েছে। 

অন্যদিকে তেজগাঁও, শিল্পাঞ্চল, ভাটারা থানায় দুজন করে এবং মিরপুর ও দারুসসালাম থানায় গ্রেপ্তার হয়েছে তিনজন করে।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ এ দলের নেতাকর্মীরা মাঝে মাঝে ছোট পরিসরে জমায়েত ও প্রচার চালানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত