দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি ব্যাটালিয়নের সীমান্ত অভিযানে জব্দ করা প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে এই মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা ও নৈতিকতাকে ধ্বংস করে। বিশেষ করে তরুণ সমাজ যখন মাদকের করাল ছোবলে আক্রান্ত হয়, তখন একটি জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে।”
বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “মাদক শুধু একটি অবৈধ দ্রব্য নয়; এটি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। আমাদের সম্ভাবনাময় তরুণ সমাজের স্বপ্ন, মেধা ও ভবিষ্যতকে ধ্বংস করছে এই মাদক।”
দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা।
ধ্বংসকৃত মাদকের মধ্যে উল্লেখযোগ্য হলো- ফেন্সিডিল: ১৩,১৯০ বোতল, ইয়াবা ট্যাবলেট: ২০,৪১৯ পিস, বিদেশি মদ: ৮,৯৬২ বোতল, দেশি মদ: ৫১৬.৭৫ লিটার, নেশাজাতীয় ইনজেকশন: ৬৭,৪৬৬ পিস কুপিজেসিক ও ২৯,৮৩০ পিস অন্যান্য, নেশাজাতীয় ট্যাবলেট: ২,৪৮,০৫৯ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট: ৪৫,৮৬৫ পিস, গাঁজা: ৩.৩৭৭ কেজি, কোকেন: ১৪০ গ্রাম, হেরোইন: ১০ গ্রাম, যৌন উত্তেজক সিরাপ: ১,০৫,৭৪৬ বোতল ও মদ তৈরির ট্যাবলেট: ৫,৩৪,১১৭ পিস।
বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এবং দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন