সংবাদ

আইভরি কোস্টের বিপক্ষে আক্ষেপ ঘুচিয়ে এগিয়ে নরওয়ে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ১২:০৮ এএম

আইভরি কোস্টের বিপক্ষে আক্ষেপ ঘুচিয়ে এগিয়ে নরওয়ে

ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে নরওয়ে ও আইভরি কোস্ট। এই ম্যাচের জয়ী দল শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিলের। আর তাই ব্রাজিল ভক্তদেরও চোখ রয়েছে এই হাইভোল্টেজ ম্যাচে। নকআউট পর্বের এই মহারণে প্রথমার্ধ শেষে আইভরি কোস্টের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আরলিং হালান্ডের নরওয়ে।

প্রথমার্ধের ৩৯ মিনিটে নরওয়ের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন তারকা ফরোয়ার্ড অ্যান্তোনিও নুসা। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া নরওয়ে এই গোলের মাধ্যমে আরেকটি বড় রেকর্ড গড়ল।
১৯৩৮ সালের পর অর্থাৎ দীর্ঘ ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউট রাউন্ডে কোনো গোলের দেখা পেল দলটি। সর্বশেষ ৮৮ বছর আগে ইতালির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ব্রাস্টাড নরওয়ের হয়ে গোল করেছিলেন।
​ম্যাচের শুরুটা অবশ্য অন্যরকম হতে পারত। প্রথম ৩০ মিনিটে মাঠের নিয়ন্ত্রণ এবং আক্রমণ, সবকিছুতেই আধিপত্য বজায় রেখেছিল আইভরি কোস্ট। ম্যাচের শুরুতেই কোনানের একটি জোরালো শট সাইড-নেটিংয়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।
এর কিছুক্ষণ পরেই পেপের ছয় গজের বক্স থেকে বাড়ানো বল পেয়েও তা জালে জড়াতে ব্যর্থ হন বোনি। একের পর এক সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয় আফ্রিকান পরাশক্তিদের।
৩৯ মিনিটে অসাধারণ এক একক নৈপুণ্যে আইভরি কোস্টের রক্ষণভাগ ভেঙে দেন নুসা। বাম দিক থেকে বল ড্রিবলিং করে পেনাল্টি বক্সে ঢুকে দারুণ এক ডান পায়ের বাঁকানো শটে বল পাঠিয়ে দেন পোস্টের ওপরের ডান কোণে। আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা ডাইভ দিয়েও বলের নাগাল পাননি।
জাতীয় দলের জার্সিতে এটি নুসার নবম গোল, যা তাদের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ মুহূর্ত এনে দিয়েছে।
​ম্যাচে লিড নেওয়ার পর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে নরওয়ে। ব্যবধান দ্বিগুণ করার লক্ষ্যে আইভরি কোস্টের রক্ষণে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা।
এর মধ্যেই হালান্ডের পা থেকে নিশ্চিত একটি গোল বাঁচিয়ে দেন আইভরি কোস্টের ডিফেন্ডার আগবাদু, যিনি ছয় গজের বক্সে এসে দারুণ এক ব্লকে দলকে বড় বিপদ থেকে রক্ষা করেন। এরপর একটি কর্নার কিক থেকে সোরলথ দুর্দান্ত এক হেড করলেও তা গোলবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।
ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় নরওয়ে। হালান্ড বা ওডেগার্ড না পারলেও ৮৮ বছর পর নকআউটের গোলখরা কাটিয়ে ম্যাচের প্রথমার্ধের পুরো আলো কেড়ে নিয়েছেন এন্তনিও নুসা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

আইভরি কোস্টের বিপক্ষে আক্ষেপ ঘুচিয়ে এগিয়ে নরওয়ে

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত