সংবাদ

পক্ষপাতহীন ফ্যামিলি কার্ড পাবেন সব যোগ্য পরিবার

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৪৩ এএম

পক্ষপাতহীন ফ্যামিলি কার্ড পাবেন সব যোগ্য পরিবার
ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি : সংবাদ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আমরা আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে। কার্ড বিতরণে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না, যোগ্য সবাই এই সুবিধার আওতায় আসবে।’

শনিবার (১৬ মে) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে ও সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৩৬৬টি নিম্নবিত্ত ও অসহায় পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের মাধ্যমে এই পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হয়।

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে, অথচ সামান্য ঋণের জন্য কৃষকের কোমরে দড়ি পড়েছে। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। দেশে বর্তমানে শতভাগ হামের টিকাদান কর্মসূচি চলছে উল্লেখ করে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার এবং সন্তানদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

সামাজিক অবক্ষয় ও মাদক প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নেশার কারণে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর সন্তানদের অকারণে বাইরে থাকতে দেবেন না। ১৮ বছরের কম বয়সী শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দেবেন না।’ তিনি আরও যোগ করেন, সরকার উন্নয়ন করতে পারে, কিন্তু প্রতিটি ঘরের সন্তানকে দেখে রাখা মা-বাবার দায়িত্ব।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং মেয়েদের পড়াশোনা মাস্টার্স পর্যন্ত অবৈতনিক করার পরিকল্পনা সরকারের রয়েছে।

নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব এবং বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

পক্ষপাতহীন ফ্যামিলি কার্ড পাবেন সব যোগ্য পরিবার

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত