সংবাদ

সান্তাহারে একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)
প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:২৯ পিএম

সান্তাহারে একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ছবি : সংবাদ

বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির ৪ তলা বিশিষ্ট ভবনের একতলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন। পরে তিনি সান্দিড়া ঈদগাহ মাঠের সংস্কার কাজেরও উদ্বোধন করেন।

একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর সংসদ সদস্য সান্তাহার পৌর শহরের আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অভিভাবক সমাবেশে যোগ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সান্তাহারে একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির ৪ তলা বিশিষ্ট ভবনের একতলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন। পরে তিনি সান্দিড়া ঈদগাহ মাঠের সংস্কার কাজেরও উদ্বোধন করেন।

একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর সংসদ সদস্য সান্তাহার পৌর শহরের আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অভিভাবক সমাবেশে যোগ দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত