বগুড়ার আদমদীঘিতে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম খান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোজাম খান আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কাশিমালকুড়ি গ্রামের আইন উদ্দিন খানের ছেলে। মঙ্গলবার (১৯ মে) বেলা ১২ টায় আদমদীঘির কাশিমালকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে মোজাম খান তার বাড়ির নিকট বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে যায়। বাঁশ কাটার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বাঁশের স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হন। পরে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন