সংবাদ

নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বেলাবোতে বিক্ষোভ

প্রতিনিধি, বেলাবো (নরসিংদী)
প্রতিনিধি, বেলাবো (নরসিংদী)
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৫১ পিএম

নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বেলাবোতে বিক্ষোভ
নরসিংদীর বেলাবোতে নারী ও কন্যাশিশুর প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ। ছবি : সংবাদ

নরসিংদীর বেলাবোতে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ পরিবার ও গণপরিসরে নারী ও কন্যাশিশুর প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডের বারৈচা-রায়পুরা আঞ্চলিক সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য রুবি আক্তার। সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর, পরিবেশবিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শামসুর হক কাজল এবং ব্রাঞ্চ এক্সিকিউটিভ আশীষ কুমার শীল।

বক্তারা বলেন, প্রতিদিন সংবাদপত্র খুললেই দেশের কোথাও না কোথাও নারী ও শিশু নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা রাস্তাঘাট—নারীরা আজ কোথাও নিরাপদ নয়। এটি কেবল নারীর সমস্যা নয়, বরং পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।

বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে। তারা প্রশাসনের কাছে নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে এই সামাজিক ব্যাধি রুখতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে একযোগে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানানো হয়।

সমাবেশে মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে নারী ও কন্যাশিশুর প্রতি যেকোনো সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার শপথ নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বেলাবোতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত