সংবাদ

চিলমারীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:২২ পিএম

চিলমারীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
চিলমারী মডেল থানা। ছবি : সংবাদ

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের মাছ দেখতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বজরা ইউনিয়নের তবকপুর এলাকার মজাই ডাঙায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরজামালের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে মাছ দেখতে যান রফিকুল ইসলাম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চিলমারীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের মাছ দেখতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বজরা ইউনিয়নের তবকপুর এলাকার মজাই ডাঙায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরজামালের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে মাছ দেখতে যান রফিকুল ইসলাম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত