সংবাদ

ওড়ার পরই ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম

ওড়ার পরই ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ
ছবি : সংগৃহীত

উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

রোববার (৫ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য নিরাপদে ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার চেয়ে দেড় ঘণ্টা বিলম্বে দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। তবে উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মাথায় উড়োজাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় সতর্কতাস্বরূপ পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং নিরাপদে বিমানটি অবতরণ করান।

বিমানটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তাৎক্ষণিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর যাত্রীদের জন্য অন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়। বিকল্প সেই ফ্লাইটে তাদের চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ মডেলের এই বিমানটি স্বল্প দূরত্বের ফ্লাইটে ব্যবহৃত হয়। ইঞ্জিন বিকলের ঘটনায় আতঙ্কিত হলেও সব যাত্রী সুরক্ষিত থাকায় স্বস্তি ফিরেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

ওড়ার পরই ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

রোববার (৫ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য নিরাপদে ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার চেয়ে দেড় ঘণ্টা বিলম্বে দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। তবে উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মাথায় উড়োজাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় সতর্কতাস্বরূপ পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং নিরাপদে বিমানটি অবতরণ করান।

বিমানটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তাৎক্ষণিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর যাত্রীদের জন্য অন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়। বিকল্প সেই ফ্লাইটে তাদের চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ মডেলের এই বিমানটি স্বল্প দূরত্বের ফ্লাইটে ব্যবহৃত হয়। ইঞ্জিন বিকলের ঘটনায় আতঙ্কিত হলেও সব যাত্রী সুরক্ষিত থাকায় স্বস্তি ফিরেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত