সংবাদ

নবাবগঞ্জে নসিমন-সিএনজি সংঘর্ষে চালক নিহত

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

নবাবগঞ্জে নসিমন-সিএনজি সংঘর্ষে চালক নিহত
ছবি : সংবাদ

ঢাকার নবাবগঞ্জে নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক কাজল কুমার রায় (৪৯) নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) সকালে উপজেলার টিকরপুর এলাকার এন মল্লিক পাম্পের সামনে ঢাকা-বান্দুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নসিমন চালককে আটক করেছে পুলিশ।

নিহত কাজল কুমার রায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের সুনীল কুমার রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার চালক কাজল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবাবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নসিমনটি জব্দ করে এবং এর চালক মানিককে (৪৫) আটক করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

নবাবগঞ্জে নসিমন-সিএনজি সংঘর্ষে চালক নিহত

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ঢাকার নবাবগঞ্জে নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক কাজল কুমার রায় (৪৯) নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) সকালে উপজেলার টিকরপুর এলাকার এন মল্লিক পাম্পের সামনে ঢাকা-বান্দুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নসিমন চালককে আটক করেছে পুলিশ।

নিহত কাজল কুমার রায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের সুনীল কুমার রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার চালক কাজল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবাবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নসিমনটি জব্দ করে এবং এর চালক মানিককে (৪৫) আটক করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত