সংবাদ

মান্দায় কৃষি অধিদপ্তরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

প্রতিনিধি, মান্দা (নওগাঁ)
প্রতিনিধি, মান্দা (নওগাঁ)
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৪৯ পিএম

মান্দায় কৃষি অধিদপ্তরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
মান্দায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অতিথিরা। ছবি : সংবাদ

নওগাঁর মান্দায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ড. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. শায়লা শারমিন।

অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সীমা কর্মকারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহাবুব উল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম ও কৃষিবিদ রুমেলা খাতুন।

এ ছাড়া কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, মান্দা ইউপি চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুল জলিলসহ স্থানীয় কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কৃষির আধুনিকায়ন, উদ্যোক্তা সৃষ্টি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মান্দায় কৃষি অধিদপ্তরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ড. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. শায়লা শারমিন।

অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সীমা কর্মকারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহাবুব উল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম ও কৃষিবিদ রুমেলা খাতুন।

এ ছাড়া কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, মান্দা ইউপি চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুল জলিলসহ স্থানীয় কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কৃষির আধুনিকায়ন, উদ্যোক্তা সৃষ্টি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত