সংবাদ

সুন্দরবনে গুলিতে বনজীবী নিহত, পাল্টাপাল্টি মামলা

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

সুন্দরবনে গুলিতে বনজীবী নিহত, পাল্টাপাল্টি মামলা
ছবি : সংবাদ

খুলনার কয়রা উপজেলা সংলগ্ন পশ্চিম সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে আমিনুর রহমান (৪৫) নামে এক বনজীবী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। জেলের পরিবারের দাবি, বন বিভাগের সদস্যদের গুলিতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বন বিভাগের কর্মকর্তা ও বনজীবীর পরিবারের পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা করা হয়েছে।

নিহত আমিনুর রহমানের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামে। গত বুধবার তার ভাতিজা অলিউল্লাহ বাদী হয়ে কয়রা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মোবারক হোসেন ও পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক শামীম রেজাসহ অজ্ঞাতনামা ৯-১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১৮ মে সকালে কয়রার সুন্দরবনের পাতকোষ্টা এলাকার বেশো খালে মাছ ধরার সময় বন বিভাগের একটি টহল দল আমিনুরের কাছে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বনরক্ষীরা তাকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। এলাকাটি অভয়ারণ্য হওয়ায় সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। সেখানে আমাদের একটি স্মার্ট টহল দল দায়িত্ব পালন করছিল।’

বনরক্ষীদের ওপর হামলার অভিযোগে বন বিভাগের পক্ষ থেকেও একটি পাল্টা মামলা করা হয়েছে। শরবতখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির রহমান বাদী হয়ে এই মামলা করেন।

পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান জানান, সরকারি কাজে বাধা ও বনরক্ষীদের ওপর হামলার ঘটনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে হামলার ঘটনায় আরেকটি মামলার প্রস্তুতি চলছে।

বনজীবীর মৃত্যুর ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। এর একটিতে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা এবং অন্যটিতে জেলা প্রশাসনের প্রতিনিধিরা রয়েছেন।

সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক শুভ্র শচীন বলেন, ‘বনরক্ষক ও বনজীবীদের সম্পর্ক যদি বুলেট ও ব্যারিকেডের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তবে তা কারও জন্যই মঙ্গলজনক নয়। এই সংঘাত বন্ধে পারস্পরিক বিশ্বাসের জায়গা তৈরি করা জরুরি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সুন্দরবনে গুলিতে বনজীবী নিহত, পাল্টাপাল্টি মামলা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত