সংবাদ

শাটডাউনের মধ্যেই ডুয়েট উপাচার্যের দায়িত্ব গ্রহণ

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:১০ পিএম

শাটডাউনের মধ্যেই ডুয়েট উপাচার্যের দায়িত্ব গ্রহণ
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আজ বৃহস্পতিবার নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন শিক্ষক ও কর্মকর্তারা। ছবি : সংবাদ

টানা আন্দোলন, ‘লাল কার্ড’ ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন।

নিয়োগ পাওয়ার আট দিন পর তিনি প্রশাসনিক ভবনে গিয়ে নিজ আসনে বসেন। এ সময় ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খসরু মিয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারী সংগঠনের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনও।

এর আগে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে শিক্ষকদের একাংশের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন উপাচার্য। তিনি ক্যাম্পাসে প্রবেশের পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের দেওয়া ব্যারিকেড ও আসবাবপত্র সরিয়ে ফেলা হয়। তবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে চলে যাওয়ায় ক্যাম্পাস অনেকটা নীরব ছিল।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেন, ‘সবার সহযোগিতায় শিক্ষা ও গবেষণার মাধ্যমে ডুয়েটকে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।’ তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন।

এদিকে ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে গত কয়েক দিন ধরে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। গত রোববার এই ইস্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ডুয়েট শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। তারা জানায়, সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে সাংগঠনিকভাবে তাদের কোনো সম্পৃক্ততা নেই। মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সব পক্ষের ওপর নজর রাখছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শাটডাউনের মধ্যেই ডুয়েট উপাচার্যের দায়িত্ব গ্রহণ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত