সংবাদ

পরিবেশ রক্ষায় সাপাহারে কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:২৮ পিএম

পরিবেশ রক্ষায় সাপাহারে কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
কলেজ চত্বরে চারা রোপণ করছেন ইউএনও। ছবি : সংবাদ

নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ও কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের জীবন ও প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। চারা রোপণ শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পরিবেশ রক্ষায় সাপাহারে কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ও কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের জীবন ও প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। চারা রোপণ শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত