সংবাদ

পলাশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:০৫ পিএম

পলাশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা
ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে ঘোড়াশাল পৌর এলাকার পূর্ব বাগপাড়া ও বণিকপাড়ার দুটি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আহমদ উল্লাহ জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস নরসিংদীর ঘোড়াশাল জোনাল অফিসের (বিক্রয়) আব্দুল্লাহ আল মামুন ও জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কেন্দ্র ঘোড়াশালের ব্যবস্থাপক প্রকৌশলী এস এম ফজলুল হক।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পলাশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে ঘোড়াশাল পৌর এলাকার পূর্ব বাগপাড়া ও বণিকপাড়ার দুটি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আহমদ উল্লাহ জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস নরসিংদীর ঘোড়াশাল জোনাল অফিসের (বিক্রয়) আব্দুল্লাহ আল মামুন ও জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কেন্দ্র ঘোড়াশালের ব্যবস্থাপক প্রকৌশলী এস এম ফজলুল হক।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত