সংবাদ

রামিসা হত্যার বিচার দাবিতে ফুঁসছে দেশ, বিভিন্ন জেলায় মানববন্ধন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:১৫ পিএম

রামিসা হত্যার বিচার দাবিতে ফুঁসছে দেশ, বিভিন্ন জেলায় মানববন্ধন
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ।ছবি : সংবাদ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২১ মে) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নিয়ে অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির দাবি জানান।

কুমিল্লা : দুপুরে নগরীর পুলিশ লাইন্স এলাকায় কুমিল্লা আইডিয়াল কলেজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, ‘রামিসাকে যেভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে এমন পরিস্থিতির শিকার হতে না হয়।’ মানববন্ধনে জুয়েলারি মালিক সমিতির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রংপুর : রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি ও মাদকের প্রসারের ফলে নারী-শিশু নির্যাতন বাড়ছে। বক্তারা আছিয়া হত্যা মামলার রায় দীর্ঘ দিনেও কার্যকর না হওয়ায় বিচার ব্যবস্থার সমালোচনা করেন এবং এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন করার আলটিমেটাম দেন। সমাবেশে সভাপতিত্ব করেন হীরামনি আক্তার হাসি এবং সঞ্চালনা করেন রিনা মুরমু।

ময়মনসিংহ : আনন্দ মোহন কলেজের মূল ফটকের সামনে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। তারা দাবি করেন, ২০০৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশে প্রায় ৩০ হাজার ২৭২টি ধর্ষণ মামলা ঝুলে আছে। বিচারহীনতার এই সংস্কৃতি চলতে থাকলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। শিক্ষার্থীরা রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শেরপুর : ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না’-সন্তান হারানো এক বাবার এমন আক্ষেপের জবাব দিতেই আজ রাস্তায় নেমেছেন শেরপুরের সাধারণ মানুষ। শহরের খরমপুর মোড়ে ‘আজকের তারুণ্য’ নামক সংগঠনের ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, আসামি সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও আইনি দীর্ঘসূত্রতার কারণে বিচার ঝুলে যায়। তারা বিশেষ ক্ষমতা বলে দ্রুততম সময়ে খুনিদের ফাঁসি কার্যকর করার দাবি জানান।

নোয়াখালী : দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘নোয়াখালীর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে বিভিন্ন সামাজিক, উন্নয়ন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং অভিভাবকেরা অংশ নেন। বক্তারা রামিসার বাবার আক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ‘দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। রামিসার হত্যাকারী যেহেতু জবানবন্দি দিয়েছে, তাই তাকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।’

সারাদেশে এই প্রতিবাদ কর্মসূচির মূল দাবি ছিল-নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর আইন প্রয়োগ এবং রামিসাসহ সকল শিশু হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

রামিসা হত্যার বিচার দাবিতে ফুঁসছে দেশ, বিভিন্ন জেলায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত