সংবাদ

দেশের ১১ জেলায় ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:৩০ এএম

দেশের ১১ জেলায় ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

দেশের ১১টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বা ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ​আজ শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

​আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে বড় ধরনের ঝড় বয়ে যেতে পারে। অঞ্চলগুলো হলো: ​রংপুর, ​দিনাজপুর, ​বগুড়া, ​টাঙ্গাইল​, ময়মনসিংহ ও ​সিলেট।

​সতর্কবার্তায় বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের অন্য ৪টি জেলার ওপর দিয়ে মৃদু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাগুলো হলো: ​রাজশাহী, ​পাবনা, কুমিল্লা ও ​নোয়াখালী।

​এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

​নদীপথে চলাচলকারী সব ধরনের নৌযানকে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

দেশের ১১ জেলায় ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

দেশের ১১টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বা ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ​আজ শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

​আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে বড় ধরনের ঝড় বয়ে যেতে পারে। অঞ্চলগুলো হলো: ​রংপুর, ​দিনাজপুর, ​বগুড়া, ​টাঙ্গাইল​, ময়মনসিংহ ও ​সিলেট।

​সতর্কবার্তায় বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের অন্য ৪টি জেলার ওপর দিয়ে মৃদু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাগুলো হলো: ​রাজশাহী, ​পাবনা, কুমিল্লা ও ​নোয়াখালী।

​এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

​নদীপথে চলাচলকারী সব ধরনের নৌযানকে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত