সংবাদ

আসছে নাবিলার ‘বনলতা সেন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:৪৪ এএম

আসছে নাবিলার ‘বনলতা সেন’

একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাবনলতা সেন কবি জীবনানন্দ দাশ-এর কালজয়ী কবিতার নাম অনুসারে নির্মিত সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন নাবিলা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “না, কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবু তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে নাবিলা বলেন, দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি মুক্তি পাচ্ছে, যা তার জন্য ভীষণ আনন্দের। তিনি জানান, সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতে হওয়ায় ভিসাজনিত জটিলতার কারণে মুক্তি বিলম্বিত হয়েছিল।

সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। ২০২৪ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে ঈদুল ফিতরেও মুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়া আরও অভিনয় করেছেন সোহেল -, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ এবং সুমাইয়া খুশি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

আসছে নাবিলার ‘বনলতা সেন’

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত