সংবাদ

ঈদে আসছে ছোটকাকুর নতুন পর্ব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:৪৭ এএম

ঈদে আসছে ছোটকাকুর নতুন পর্ব

জনপ্রিয় গোয়েন্দাভিত্তিক শিশুতোষ টেলিভিশন সিরিজছোটকাকু নতুন আট পর্বকিশোরগঞ্জের কিশোরদল এবার প্রচার হবে আসন্ন ঈদুল আজহায়। সিরিজটি প্রচারিত হবে চ্যানেল আই-এর পর্দায়।

প্রখ্যাত কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর গল্পে নির্মিত পর্বের নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। নির্মাণ করছেন দেশবরেণ্য অভিনেতা নির্মাতা আফজাল হোসেন।

এবারের পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ এবং মারিয়া ফারিহা উপমাসহ আরও অনেকে। রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে বর্তমানে সিরিজটির শুটিং চলছে।

নির্মাতা আফজাল হোসেন বলেন, ছোটবেলা থেকেই দুঃসাহসিক অভিযানভিত্তিক গল্পের প্রতি তার আগ্রহ ছিল। সেই ভালো লাগা থেকেইছোটকাকু সিরিজের সঙ্গে দীর্ঘ পথচলা। তিনি জানান, শিশুদের জন্য দেশে খুব বেশি কাজ হয় না বলেই এই সিরিজ নির্মাণে তিনি বিশেষ আনন্দ খুঁজে পান।

অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, অভিনয়ে আসার পর থেকেই আফজাল হোসেনের পরিচালনায় কাজ করার স্বপ্ন ছিল তার। দীর্ঘদিন পর সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি ভীষণ উচ্ছ্বসিত।

অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ জানান, মিডিয়ায় তার যাত্রা শুরু হয়েছিল আফজাল হোসেনের নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করার মধ্য দিয়ে। অনেকদিন পর আবারও তার পরিচালনায় কাজ করতে পেরে তিনি আনন্দিত।

অন্যদিকে মারিয়া ফারিহা উপমা বলেন, আফজাল হোসেনের নির্দেশনায় অভিনয়ের সুযোগ পাওয়া তার জন্য বিশেষ প্রাপ্তি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

ঈদে আসছে ছোটকাকুর নতুন পর্ব

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত