সংবাদ

‘আনন্দ মেলা’র লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ববিতা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:৪৯ এএম

‘আনন্দ মেলা’র লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ববিতা

আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের পাদদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’। এ আয়োজনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হতে যাচ্ছেন উপ-মহাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা।

এ উপলক্ষে সম্প্রতি ববিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ‘আনন্দ মেলা’র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী। এসময় তিনি ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

চ্যারিটি অর্গানাইজেশন আনন্দ মেলা-এর প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী জানান, সম্প্রতি বাংলাদেশ সফরকালে ববিতাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, ববিতা অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন এবং আয়োজকরা তাকে সর্বোচ্চ সম্মান ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের গর্ব ববিতাকে এই সম্মাননা দিতে পেরে তারা গর্বিত। একই সঙ্গে সাংবাদিক অভি মঈনুদ্দীনের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আনন্দ মেলা’র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, ববিতার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এটি তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তিনি জানান, সরাসরি ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাতে পেরে তিনি আবেগাপ্লুত।

তিনি আরও বলেন, “সারা জীবন শুনে এসেছি ববিতা একজনই। তার সঙ্গে কিছুটা সময় কাটানোর পর আমিও বলতে বাধ্য হচ্ছি— সত্যিই আমাদের ববিতা একজনই। তিনি আমাদের চলচ্চিত্রের গর্ব, দেশের গর্ব।”

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

‘আনন্দ মেলা’র লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ববিতা

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের পাদদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’। এ আয়োজনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হতে যাচ্ছেন উপ-মহাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা।

এ উপলক্ষে সম্প্রতি ববিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ‘আনন্দ মেলা’র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী। এসময় তিনি ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

চ্যারিটি অর্গানাইজেশন আনন্দ মেলা-এর প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী জানান, সম্প্রতি বাংলাদেশ সফরকালে ববিতাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, ববিতা অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন এবং আয়োজকরা তাকে সর্বোচ্চ সম্মান ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের গর্ব ববিতাকে এই সম্মাননা দিতে পেরে তারা গর্বিত। একই সঙ্গে সাংবাদিক অভি মঈনুদ্দীনের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আনন্দ মেলা’র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, ববিতার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এটি তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তিনি জানান, সরাসরি ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাতে পেরে তিনি আবেগাপ্লুত।

তিনি আরও বলেন, “সারা জীবন শুনে এসেছি ববিতা একজনই। তার সঙ্গে কিছুটা সময় কাটানোর পর আমিও বলতে বাধ্য হচ্ছি— সত্যিই আমাদের ববিতা একজনই। তিনি আমাদের চলচ্চিত্রের গর্ব, দেশের গর্ব।”

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত