সংবাদ

ঈদে আসছে অহনার ‘মাটির পুতুল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:৫২ এএম

ঈদে আসছে অহনার ‘মাটির পুতুল’

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান এখন আর আগের মতো নিয়মিত কাজ করছেন না। বরং বেছে বেছে গল্পনির্ভর কাজেই মনোযোগ দিচ্ছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় নাটক।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা অহনা পরে নিয়মিত অভিনয় করেছেন টেলিভিশন নাটকে। শহুরে আধুনিক তরুণী থেকে শুরু করে গ্রামের সহজ-সরল নারীর চরিত্র—সব ধরনের চরিত্রেই নিজেকে সাবলীলভাবে উপস্থাপন করেছেন তিনি।

আসন্ন ঈদ উপলক্ষে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শেষ করেছেন ‘মাটির পুতুল’ নামের একটি একক নাটকের কাজ। নাটকটি রচনা করেছেন জান্নাতারা ফেরদৌস মিলা এবং পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস। শিগগিরই নাটকটি মুক্তি পাবে বলে জানা গেছে।

নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে অহনা রহমান বলেন, “আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। পর্দায় নিজেকে ভাঙতে চাই। গতানুগতিক গল্পের বাইরে নতুন কিছু দর্শকদের উপহার দিতে চাই বলেই এখন কম কাজ করছি। অল্প কাজ করেও ভালো গল্পের মাধ্যমে দীর্ঘদিন দর্শকদের মনে থাকা যায়। ‘মাটির পুতুল’-এর গল্পটিও তেমনই। আশা করছি, সব শ্রেণির দর্শকদের নাটকটি ভালো লাগবে।”

অহনা রহমান ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন সেলজুক চৌধুরী, ফাতেমা হীরা, আনোয়ার শাহী, পামীর খান, শম্পা নিজাম, মাসুদ আলম এবং রাজনন্দী বিশ্বাস।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

ঈদে আসছে অহনার ‘মাটির পুতুল’

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত