আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে নির্মাতা জাকারিয়া সৌখিন-এর নতুন নাটক ‘মায়াপাখি’। মুক্তির আগেই নাটকটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
এর আগে একই নির্মাতা
দলের ‘মনদুয়ারী’ ও ‘মেঘবালিকা’ নাটক দুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই
ধারাবাহিকতায় ‘মায়াপাখি’ নিয়েও প্রত্যাশা বেড়েছে দর্শকদের।
নাটকটি রচনা ও পরিচালনা
করেছেন জাকারিয়া সৌখিন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও
নাজনীন নীহা।
নির্মাতার ভাষ্য
অনুযায়ী, সম্পর্কের গল্পকে কেন্দ্র করে নির্মিত হলেও ‘মায়াপাখি’তে থাকছে ভিন্নধর্মী
উপস্থাপনা। নাটকের প্রতিটি বাঁকে থাকবে চমক, যা দর্শকদের আবেগতাড়িত করবে।
গল্পে দেখা যাবে,
মায়া খুব সাধারণ একটি মেয়ে। হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো তার বেণী করা চুল,
কপালে টিপ আর চোখে কাজল। তার সহজ-সরল ব্যক্তিত্বেই মুগ্ধ হয় সাদাত। তবে সময়ের সঙ্গে
তাদের সম্পর্ক জটিল মোড় নেয়।
নির্মাতা সৌখিন
বলেন, “যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্নস্বাদের কিছু নিয়ে আসছি।”
অপূর্ব বলেন,
“‘মায়াপাখি’ এমন একটি গল্প, যা দর্শকের মনে গভীর অনুভূতি তৈরি করবে। শেষ পর্যন্ত হৃদয়ে
এক ধরনের আবেগের মোচড় দেবে।”
অন্যদিকে নাজনীন
নীহা বলেন, “এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি কাজ ছিল। এখানে আমি এমন অভিনয় করেছি,
যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে।”
ঈদ উপলক্ষে নাটকটি
মুক্তি পাবে সিএমভি-তে। এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ,
তরু, মিলি বাশার, আহসানুল হক মিনু এবং সমাপ্তি মাশুকসহ আরও অনেকে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন